রিকেলটন-রাবাদার জুটিতে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তখনও বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। দলের এমন অবস্থায় সংবাদ সম্মেলনে রায়ান রিকেলটন বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই তাঁরা স্বস্তি পাবেন।



