খুলনায় আগুনে পুড়ল মুদিদোকান ও যুব সংঘ
খুলনায় গভীর রাতে একটি মুদি দোকান ও ‘ওয়াজেদ নগর যুব উন্নয়ন সংঘ’ নামের একটি প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে প্রতিষ্ঠান দুটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুদি দোকানির প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।



