ফতুল্লায় হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ভিডিও ধারণের সময় ইউসুফ মোল্লা নামে এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজন ও বাড়ির মালিকের দাবি, অপহরণ মামলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়।


