লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে আড়াইহাজারের হাসপাতাল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে লাইসেন্স নবায়ন না করেই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের কার্যক্রম চালু রাখার চেষ্টা করছেন মালিকদের একাংশ। প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র হালনাগাদ না করেই ব্যবসা অব্যাহত রাখতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তদবির চালানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

