ফেনী সীমান্তে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
ফেনী জেলার ছাগলনাইয়া সীমান্তে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।


