সাতসকালে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণ মারা গেছেন। এ ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।আজ রোববার ভোরে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।


