ডিডি আর্ট গ্যালারিতে ৩৫ শিল্পীর শিল্পকর্ম
দেশের ৩৫ জন প্রতিষ্ঠিত ও উদীয়মান সমসাময়িক শিল্পীর অংশগ্রহণে রাজধানীর গুলশানে ডিডি আর্ট গ্যালারিতে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান ১-এর ২৭ নম্বর সড়কে ডিডি আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।



