অনুদান ‘বাণিজ্য’ নিয়ে কোন্দল জাপান বিএনপিতে
প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তি জোরদার করার কথা থাকলেও জাপানে দলটির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্য রূপ নিয়েছে। নেতৃত্বের দ্বন্দ্ব, পকেট কমিটি গঠন, ব্যক্তিগত বলয় তৈরি এবং আর্থিক অনিয়মের অভিযোগে জাপান বিএনপি বর্তমানে তিন থেকে চারটি উপদলে বিভক্ত হয়ে পড়েছে।


