১০ মাসে খুন ৮ বিএনপি নেতা
শিল্পনগরী খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাড়ে ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় অন্তত ৭৯টি খুনের ঘটনা ঘটেছে। এই উদ্বেগজনক অবস্থার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।



