এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: বিরোধীদলীয় সংসদীয় টিমের ঘটনাস্থল পরিদর্শন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ করছে তদন্ত কমিটি। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ করছে।



