আত্রাইয়ে ‘হুজুরের’ ফুঁ দেওয়া পানির জন্য দলে দলে ছুটছে মানুষ
নওগাঁর আত্রাইয়ে এক হুজুরের পানিপড়া নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ ট্রেনযোগে আত্রাই যাওয়ার জন্য স্টেশনে এসেছেন। তবে হঠাৎ কোত্থেকে এই হুজুরের উদয়, তিনি আসলে কী-ই বা করেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও তারা রোগমুক্তির জন্য হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

