আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ২৩০ বাগানে ভোট ২৮ নভেম্বর
হেমন্তের হালকা কুয়াশা আর শীতের আবহের মধ্যে নির্বাচনের উত্তাপ ছড়াচ্ছে দুটি পাতা একটি কুঁড়ির দেশে। আট বছর পর দেশের ২৩০টি চা বাগানে নির্বাচন হচ্ছে। বাগান, কারখানা, শ্রমিক লাইন সরগরম এখন ভোটের প্রচারে।


