নোঙর ছিঁড়ে ডুবলো বালুভর্তি নৌকা, ঘুমন্ত দুই শ্রমিক নিখোঁজ
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

