আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত
দায়িত্বে অবহেলা ও আদেশ অমান্যের অভিযোগে চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মো. মুজাহিদ চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

