গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের, আহত ৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুলু মিয়া (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী। নিহত দুলু মিয়া উপজেলার দরবস্ত ইউনিয়নের হরিতলা ফতেপুর গ্রামের বাসিন্দা।



