বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।


