ছাত্রদল নেতা হত্যায় সেই আমেরিকা প্রবাসীর শপিংমলের ম্যানেজারের রিমান্ড আবেদন
নাটোরে গুরুদাসপুরে ছাত্রদলের সদস্যসচিব শাকিল হত্যায় জড়িত সন্দেহে আবদুর রহমান জনি (২৯) নামের আরও একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজার থেকে তাকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়।

