বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদীর সংসারে বিচ্ছেদ ঘটেছে। দীর্ঘদিনের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আজ বুধবার রাত পৌনে ১০টায় নিজের ফেসবুক পোস্টে স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন ন্যান্সি।


