আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে কনটেইনার ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

