আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ প্রাণহানি
আসামের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙার কাছে রংগাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


