ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে স্টেশনের রেললাইনে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।



