রকেটের সফল উৎক্ষেপণ, মহাকাশে গেলেন পাকিস্তানের প্রথম নভোচারী
মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। এর মধ্য দিয়ে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী প্রবেশ করতে যাচ্ছেন।


