খাগড়াছড়িতে ১০ বছরের শিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
খাগড়াছড়ির গুইমারায় ১০ বছরের শিশু ইউসুফ রানা হত্যার চাঞ্চল্যকর মামলায় হযরত আলী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


