তিন ঘণ্টার অবরোধ শেষে সচল মহাসড়ক, শ্রমিকদের সরাল বিএনপি নেতাকর্মীরা
প্রায় তিন ঘণ্টার অচলাবস্থার অবসান হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের অবরোধ ও বিক্ষোভে সকাল থেকে অচল হয়ে পড়া মহাসড়কে বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।



