রৌমারীতে মদ খাওয়ার অপরাধে ৬ মাসের কারাদণ্ড
রৌমারীতে মদ খাওয়ার অপরাধে এক ব্যক্তিকে ৬মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রৌমারী থানা পুলিশের একটি দল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে নটানপাড়া এলাকায় নিজ শয়নকক্ষ থেকে মদ্যপান অবস্থায় মোঃ রিপন মিয়া (৩৬) কে গ্রেপ্তার করে।



