সেফটি ট্যাংকে নেমে প্রাণ গেল রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের, আহত ২
সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিং খোলার কাজ করতে নেমে অক্সিজেন সংকটে প্রাণ হারিয়েছেন এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্র। এ ঘটনায় তাদের উদ্ধারে এগিয়ে এসে আরও দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন।



