হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়িতে অভিযান, ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে খাগড়াছড়ি সদর উপজেলার তিনটি ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পরিচালিত ওই অভিযানে দুটি ভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।



