১০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্তের নির্দেশ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের উপযোগী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের তালিকা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।


