সাতক্ষীরা আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে কালো স্কচটেপে মোড়ানো টেনিস বলের মতো একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে বস্তুটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আদালত এলাকায় বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।



