মেঝেতে রোগীর গাদাগাদি, অলস পড়ে আছে ৯ তলা ভবন
ওয়ার্ডের ভেতরে জায়গা না পেয়ে বাধ্য হয়ে হাসপাতালের বারান্দা, সিঁড়ির নিচ এবং করিডোরের মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। এতে একদিকে যেমন রোগীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে বাড়ছে সংক্রমণের ঝুঁকি।


