চলনবিলের মাছ সাধারণের নাগালের বাইরে
চলনবিল অধ্যুষিত তাড়াশের লালুয়া মাঝিড়া গ্রামের মো. আশিকুল ইসলাম। মোটামুটি অবস্থাপন্ন কৃষক। ১৫-২০ বিঘা জমি আছে তাঁর। সেখানে ফসল আবাদ করে সাত সদস্যের সংসার চালান। চলনবিল এলাকার বাসিন্দা হওয়ায় পরিবারের জন্য মাছ কিনতে দেশীয় প্রজাতির মাছকেই প্রাধান্য দেন তিনি।


