কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়।



