পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, ব্যাপক মোতায়েনের পরিকল্পনা
পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের উপযোগী কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যাপকভাবে মোতায়েনের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।


