সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, যেভাবে আবেদন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় খালি থাকা বাসা ও ফ্ল্যাট অনলাইন পদ্ধতিতে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর।

