বাকেরগঞ্জে অবৈধ পলিথিন মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে পলিথিন মজুত ও বিপণনের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড-সংলগ্ন পৌর কাঁচাবাজারের একটি গুদামে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।



