তুরস্কের সানকো বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে
তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার (৩০০ মিলিয়ন ডলার) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হবে অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা।
