আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকবে ২৫ দিন
আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৫ দিন বন্ধ থাকবে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে ইউনিটটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে, যা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।



