ছয় মাসে বায়োমেট্রিক না দিলে বাতিল হবে এনআইডির আবেদন
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা আবেদনগুলো নিষ্পত্তির লক্ষ্যে এ সময়সীমা নির্ধারণ করেছে সংস্থাটি।


