কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার ফকিরাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



