ভিসা নিয়ে যে সতর্কতা দিলো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।


