ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের (এফবিআই) জাতীয় অপরাধবিষয়ক তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা তদন্ত করছে সংস্থাটি। দেশটির কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম এই ডেটাবেজ।


