রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা সফল হওয়ার কাছাকাছি পৌঁছেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ অক্টোবর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ জানান তিনি।



