তারাকান্দায় বিকাশ প্রতারণার ৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
ময়মনসিংহের তারাকান্দায় বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতারণার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বারোয়ারী গ্রামের ইন্নছ আলীর ছেলে রহমত উল্লাহ ও রাসেল মিয়া।

