পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দলকে শাস্তি
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় তাদের ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

