ফ্রান্সে আরও তীব্র হচ্ছে বিক্ষোভ, শ্রেণিকক্ষে ফিরতে নারাজ শিক্ষার্থীরা
শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান ছাত্র আন্দোলন আরও জোরালো রূপ নিয়েছে। বিশেষ করে প্যারিসের শহরতলি এলাকাগুলোতে এখনো বিভিন্ন স্কুলের ফটকে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।


