এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
আদালত প্রাঙ্গণ। চারদিকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারায়। প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি, এজলাসে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপস্থিতি। এত নিরাপত্তার মাঝেও আদালত থেকে পালিয়ে যাচ্ছে হত্যা মামলার আসামিরা।

