ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মী আসামি
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় জেলা ও কলেজ শাখা ছাত্রদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।



