শেখ হাসিনার দেশে ফেরা দেশি-বিদেশি সমীকরণ
ভারতে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে তার এই দেশে ফেরা কেবল ভারত সরকারের সম্মতির ওপর নির্ভর করছে না; এর সঙ্গে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অবস্থান, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক, প্রত্যর্পণ চুক্তির
