সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির যন্ত্র তৈরি
কৃত্রিম সালোকসংশ্লেষণ প্রযুক্তি কাজে লাগিয়ে জ্বালানি তৈরিতে সাফল্য পেয়েছেন জাপানের একদল বিজ্ঞানী। তারা এমন একটি ব্যাটারিবিহীন কৃত্রিম সালোকসংশ্লেষণ যন্ত্র বানিয়েছেন, যা সূর্যের আলো, পানি ও কার্বন ডাই-অক্সাইডকে সহজে ও কম খরচে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে পারে।