সাতক্ষীরায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের তক্তা খুলতে নেমে বিষাক্ত গ্যাস ও অক্সিজেন সংকটে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন আরও একজন।
